ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল

গাড়িচাপা-ছুরিকাঘাতে দুই ইসরায়েলিকে হত্যা

গাড়িচাপা-ছুরিকাঘাতে দুই ইসরায়েলিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেইসানে গাড়িচাপা ও ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নিহত এবং ছয়জন আহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম এ তথ্য জানায়। 

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী কয়েক দিন আগে ইসরায়েলে প্রবেশ করেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি পশ্চিম তীরের কাবাতিয়া এলাকার এক ফিলিস্তিনি। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে কাবাতিয়ায় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে ‘দৃঢ় ও দ্রুত’ পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার ঘটনা একাধিকবার ঘটেছে। গত নভেম্বরে গুশ এতজিওন এলাকায় একই ধরনের হামলায় একজন ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী