ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ সকাল

ইসি ভবনে তারেক রহমান

ইসি ভবনে তারেক রহমান, ছবি: সংগৃহীত।

ভোটার হবার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গেলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর ১টার দিকে তিনি ইসি ভবনে প্রবেশ করেন।

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯নং ওয়ার্ডে ভোটার হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। বাকি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসিতে আসছেন। এর আগে শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।

আরও পড়ুন

ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিনও ভোটার হওয়া যায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার সাতমাথায় একদিকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সেইসাথে হকারদের রাস্তা দখল

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

গ্রামবাসীর চাঁদায় নির্মিত কালভার্টে চেয়ারম্যানের প্রকল্পের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ