ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৩ সকাল

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছবি: আল আমিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে অবস্থান নেন। এতে ওই এলাকার যান চলাচল থমকে যায়। 

অবরোধকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি, লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’- ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহিদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

শহিদ শরিফ ওসমান হাদি  ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক; যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। 

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ২১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনি জনসভা

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মৃত বাচ্চা হাতি পাহারায় হাতি দম্পতি

রংপুর নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার 

চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ, কর্মবিরতি