রসিক প্রশাসক ডন
রংপুর নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন বলেছেন, নগরীকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সে পরিকল্পনা অনুযায়ী নগরীর মধ্যে শ্যামাসুন্দরী খাল, কেডি ক্যানেল, ইছামতি, কুকরুল বিল, চিকলী বিলসহ খালগুলোকে যদি পরিকল্পিত করে আগামী একশ বছরের জন্য টেকসই করে সংস্কার করা যায় তাহলেই কেবল এর সুফল নগরবাসী পাবে। সেই সাথে প্রকৃতিও প্রাণ ফিরে পাবে। আমি দায়িত্বে থাকাকালীন খাল সংস্কারে সর্বোচ্চ চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক রয়েছি। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর টাউন হলে তিস্তা নদী, শ্যামাসুন্দরী খাল এবং প্রাণ প্রকৃতির পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েস বিভাগীয় পরিবেশ সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নদী প্রাণ প্রকৃতির পরিবেশ রক্ষায় রংপুরে বিভাগীয় পরিবেশ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- গ্রীন ভয়েস প্রধান সমন্বয়ক আলমগীর কবির। গ্রীন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রিভারাইন পিপল পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, উদীচী শিল্পী গোষ্ঠী রংপুরের সভাপতি শ্বাশত ভট্টাচার্য, জেলা বাপার আহ্বায়ক এড. শামীমা আক্তার শিরিন, সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, বেলা রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী তন্ময় সান্যাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিনিয়র সাংবাদিক জুয়েল আহমেদ।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775144362.jpg)
_medium_1775143839.jpg)
_medium_1775143211.jpg)
_medium_1775143016.jpg)

_medium_1775142003.jpg)