ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫১ সকাল

কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

শিভাঙ্ক আভাস্থি পিএইচডি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টো শহরে ইউনিভার্সিটি অব টরন্টোর স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি (২০)।

পুলিশ জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ক অবস্থিকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের মতে, এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।

আরও পড়ুন

গত সপ্তাহেও টরন্টোতে হিমানশি খুরানা নামে আরেক ভারতীয় নারী নিহত হন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা