ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল

বাংলাদেশি সন্দেহে ভারতে আবারো মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত, বাংলাদেশি সন্দেহে ভারতে আবারো মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের এক মুসলিম নির্মাণ শ্রমিক। নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সম্বলপুর জেলার আইন্থাপল্লী থানার দানিপালি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথমে জুয়েল ও তার দুই সহকর্মীকে বাংলাদেশি সন্দেহ করে আধার কার্ড দেখতে চান। পরিচয়পত্র আনতে যাওয়ার সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল রানা।

আহত দুই শ্রমিককে সম্বলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সম্বলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, পরিবারকে জানানো হয়েছে।

পরিযায়ী শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তের নামে চলমান অভিযানের প্রভাবেই বাংলাভাষী মুসলিম শ্রমিকরা বিভিন্ন জায়গায় গণপিটুনির শিকার হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা