ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর

ঠাকুরগাঁওয়ে হাদি হত্যার বিচার ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে হাদি হত্যার বিচার ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি : শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা। সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে হত্যাকাণ্ড ও হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। তারা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মৃত বাচ্চা হাতি পাহারায় হাতি দম্পতি

রংপুর নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার 

চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ, কর্মবিরতি

‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’ -অপু বিশ্বাস

রাস্তার উপর বাইক পার্কিং : বাইকারকে গুনতে হলো পাঁচ হাজার টাকা