ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৬ বিকাল

লন্ডনের বিমানবন্দরে তারেক রহমান, সফরসঙ্গী হলেন যারা

ছবি: সংগৃহীত, লন্ডনের বিমানবন্দরে তারেক রহমান, সফরসঙ্গী হলেন যারা

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে তারা বিমানবন্দরে চেক-ইন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার যাত্রা শুরু করলেন তারেক রহমান।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-২০২) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো ছাড়ার কথা রয়েছে।

তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা

আরও পড়ুন

সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরি  ৩২৬৬ টাকা

টাইব্রেকারে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির

যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

পুলিশ বাহিনী আবার ফিরছে আগের পোশাকে