ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

সংগৃহিত,বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্র ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ঘোষণা করা হয়। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।

পত্রে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ অনুযায়ী, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে।

আরও পড়ুন

এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে জারকিনে পেট্রোল না দেয়ায় ম্যানেজারকে পিটিয়ে জখম

টাকার বস্তা ভাসছে নদীতে, অতঃপর...

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে রক্তমাখা ছুরিসহ থানায় হাজির স্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

অবশেষে চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল

গত ১৬ বছরে ক্রীড়া উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে: আমিনুল হক