ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৫ সকাল

জমিয়তে উলামায়ের সমঝোতায় চার আসনে প্রার্থী দেবে না বিএনপি

জমিয়তে উলামায়ের সমঝোতায় চার আসনে প্রার্থী দেবে না বিএনপি, ছবি: সংগৃহীত।

বিএনপি’র সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো-নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২। নীলফামারী-১ এর প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ এ মাওলানা জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ-৪ এ মুফতী মনির হোসাইন কাসেমী ও সিলেট-৫ এ মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এসময় বিএনপি মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

আরও পড়ুন

এদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশ পরিচালনায় বিএনপি’র ওপর আস্থা রাখেন তারা। সে কারণেই বিএনপি’র সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর ধরে অপেক্ষা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার সাতমাথায় একদিকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সেইসাথে হকারদের রাস্তা দখল