ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ দুপুর

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার ঝুঁকিতে: পররাষ্ট্র উপদেষ্টা

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার ঝুঁকিতে: পররাষ্ট্র উপদেষ্টা

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।

আজ রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকিবোধ করছে। তাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এর প্রমাণ নেই, কিন্তু আমরা শুনেছি হুমকি দেয়া হয়েছে।

বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো সেটাই বড় প্রশ্ন। এ সময় প্রয়োজনে ভারতে মিশন ছোট করার কথাও জানান তিনি।

এর আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে।

আরও পড়ুন

তিনি সাংবাদিকদের বলেন, বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলছে। হিন্দুদের নিরাপত্তা দিতে হবে; হাই কমিশনারকে ধরো। পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে। ওরা চিৎকার করে চলে গেছে। এতটুকুই আমি জানি।

সেই খবরের ভিত্তিতে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল। মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে সংবাদমাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রপাগান্ডা’ চালানোর অভিযোগ তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮