ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর

ফেরত পাবে আতিফ আসলামের কনসার্টের টিকিটের টাকা

ফেরত পাবে আতিফ আসলামের কনসার্টের টিকিটের টাকা

চলতি বছরের ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামের ‘মেইন স্টেজ শো’ নিরাপত্তা শঙ্কায় স্থগিত হয়। ঢাকার এই কনসার্টটি পুরোপুরি বাতিল হচ্ছে না।

নতুন উদ্যমে ফেরার ঘোষণা দিয়ে পাকিস্তানি হার্টথ্রব গায়ক আতিফ আসলাম নিজেই জানান, পরিবর্তিত সময়ে আবারও মঞ্চে ফিরছেন তিনি। সেই সঙ্গে স্বস্তির খবর, ফেরত দেওয়া হবে টিকিটের টাকাও।

ইতোমধ্যেই আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি নতুন তারিখে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

যারা আগে থেকেই টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বড় স্বস্তি হলো- আগের কেনা টিকিটগুলোই নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। গায়ক নিজেই তার পোস্টে টিকিট বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যারা নতুন তারিখে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন

আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী, আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে রিফান্ডের আবেদন করা যাবে।

খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রকাশ করা হবে, যেখানে লগ-ইন করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার রিফান্ড সম্পন্ন হয়ে গেলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটি আর পুণরায় ব্যবহার বা হস্তান্তর করা সম্ভব হবে না এবং পরবর্তীতে কনসার্টের নতুন তারিখ ও ভেন্যুর বিস্তারিত তথ্য ভক্তদের জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর