ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫২ সকাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

শহর থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বেকারসডালে কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে পুলিশ। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেছে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি এএফপিকে বলেন, বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রধান সোনার খনির কাছে অবস্থিত বেকারসডালে একটি বারের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলা চালিয়ে তিন বছরের একটি শিশুসহ ১২ জনকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে মদ বিক্রি করার একটি স্থানে গুলি চালানো হয়। ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার অনেক বেশি। খবর : এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা