ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ সকাল

বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের নিন্দা

বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের নিন্দা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা দ্ব্যর্থহীনভাবে ১৩ ডিসেম্বর সুদানের দক্ষিণ কর্দোফানের কাদুগলিতে জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলার ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং নয়জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।’নিরাপত্তা পরিষদের সদস্যরা ‘শহীদ শান্তিরক্ষীদের পরিবার ও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করেছেন।

সদস্যরা হামলার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জোর দিয়ে বলেন, ‘জাতিসংঘের ঘাঁটি এবং শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’ সেইসঙ্গে কালবিলম্ব না করে এই ধরণের হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন

এতে বলা হয়, ‘শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ হতে পারে।’বিবৃতিতে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সহযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এতে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও নয়জন আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী