ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত

হাদির হত্যাকারীদের হস্তান্তর না করলে লড়াই থামবে না: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত, হাদির হত্যাকারীদের হস্তান্তর না করলে লড়াই থামবে না: আসিফ মাহমুদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার গভীর রাতে শাহবাগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতেও শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় আসিফ মাহমুদ বলেন, “হাদীকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি না করা হয়, স্বাধীনতাকামী জনগণ লড়াই থামাবে না। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, “শরীফ ওসমান হাদির হত্যার মাধ্যমে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। জনগণ কখনও হার মানবে না।”

আরও পড়ুন

তিনি ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সজীব ভূঁইয়া উল্লেখ করেন, হাদির লড়াই ছিল নিয়মতান্ত্রিক ও গঠনমূলক, যা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা।

শরীফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা