ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৭ দুপুর

দিনাজপুরের বোচাগঞ্জে সত্যমানডাঙ্গী মন্দিরের দানবাক্স ও মূর্তি চুরি

দিনাজপুরের বোচাগঞ্জে সত্যমানডাঙ্গী মন্দিরের দানবাক্স ও মূর্তি চুরি। ছবি : দৈনিক করতোয়া

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের হাটমাধবপুর গ্রামের ঐতিহ্যবাহী সত্যমানডাঙ্গী মন্দিরের জানালার গ্রিল কেটে মন্দিরের দানবাক্স ও বিষ্ণু মূর্তি চুরির ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মন্দিরের সভাপতি কৃতদেব শর্মা জানান, মন্দিরে চুরির ঘটনাটি এলাকার মানুষের মাধ্যমে জানতে পারেন তিনি। রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মন্দিরের সাধারণ সম্পাদক মহাদেব শর্মা জানান, চোরেরা দানবাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে পাশের জঙ্গলে ফেলে যায়। কিন্তু ১০/১২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি কোথাও পাওয়া যায়নি।

আটগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভির চৌধুরী বিতু বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা খুবই নিন্দনীয়।

আরও পড়ুন

বোচাগঞ্জ থানা পুলিশের এসআই লিখন কুমার জানান, মাদকসেবীরা চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোর ধরতে কাজ শুরু করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা