ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৫ সকাল

নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দু’টি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট আটটি মামলা রয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। 

এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ওসি মহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নুরবাগ এলাকা থেকে আট মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেফতার করে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম। তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাহ জালাল বাদলের বাবা। স্থানীয়দের অভিযোগ, নূর ছালাম ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার রামরাজত্ব কায়েম করেছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

যুবলীগ নেতা সম্রাটের ২০ বছর কারাদণ্ড

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচামরার লড়াই

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল ইসলাম

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির