ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৬ সকাল

পাকিস্তানে সেনা অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনা অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত, . ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

 বিবৃতিতে বলা হয়, ১২ থেকে ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ভারতীয় ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খারিজের ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের ক্ষেত্রে পাকিস্তানে ফিতনা-আল-খারিজ শব্দটি ব্যবহার করা হয়। বিবৃতিতে জানানো হয়, খইপুর মোহমান্দ জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলি বিনিময় হয়। এতে সাতজন খারিজি মারা যায়।

দ্বিতীয় অভিযান চালানো হয় বান্নু জেলায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো ছয় সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সন্ত্রাস নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খবর : দ্য ডন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ