পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী আব্দুল মজিদের (৫৫) মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মজিদ চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃত নওশের আলী সরকারের ছেলে।
জানা যায়, গত ৬ ডিসেম্বর সন্ধ্যার পর চাটমোহর রেলস্টেশন থেকে আব্দুল মজিদ বাড়ি ফেরার পথে চাটমোহর পৌর সদরের মহিলা ডিগ্রি কলেজের পাশে অটোভ্যান থেকে পড়ে মারাত্মক জখম হন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউ-তে রাখা হয়। আজ রোববার (১৪ ডিসেম্বর) সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1774280218.jpg)
_medium_1774278726.jpg)
_medium_1774277852.jpg)
_medium_1774273493.jpg)
_medium_1774273037.jpg)
_medium_1774272773.jpg)
_medium_1774260280.jpg)
_medium_1774249975.jpg)