ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৭ সকাল

শহীদ বুদ্ধিজীবী দিবসে এবি পার্টির শ্রদ্ধা

বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না : ব্যারিস্টার ফুয়াদ

বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না : ব্যারিস্টার ফুয়াদ, ছবি: সংগৃহীত।

আমাদের দায়িত্ব এই মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিহাস সাক্ষ্য দেয়, এর আগেও এই লড়াইয়ে শতশত মানুষ জীবন দিয়েছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তেমনি এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। শত্রুদের জেনে রাখা উচিত,বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না।

রোববার শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এবি পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজাদীর লড়াইয়ে কোন দাড়ি হয় না, কেবলমাত্র কমা হয় এটি চলমান প্রক্রিয়া। ৭১ থেকে ২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত মুক্তির লড়াইয়ের ধারাবাহিকতা মাত্র।

এরই অংশ হিসেবে এই লড়াইয়ের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে শরীফ ওসমান হাদিকে টার্গেটেড করে গুলি করা হয়েছে। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন

ব্যারিস্টার ফুয়াদ বলেন,আমরা বিজয়ের মাসে দাঁড়িয়ে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এটি আমাদের হাজার বছরের মুক্তির লড়াইকে সম্মান জানানোর দিন। ১৯৭১-এর মুক্তির লড়াই এখানেই শেষ হয়ে যায়নি বলেই আমাদের বারবার রক্ত দিতে হয়েছে।

উপস্থিত ছিলেন, এবি পার্টির সনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে কর্ণেল অব. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপির নামে ছড়ানো বক্তব্য ভিত্তিহীন : পুলিশ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পদে  আলোচনায় বগুড়ার দুই ছাত্রনেতা

মুক্তাগাছায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়া আটক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক