ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৬:১১ বিকাল

মধ্যপ্রাচের আরেকটি দেশ দখল করার হুমকি দিলো ইসরাইল

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজা ও জেরুজালেম দখলে রেখেছে ইহুদিবাদ রাষ্ট্র ইসরাইল। এর মধ্যে নতুন আরেক মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরাইল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল বলেছে, হিজবুল্লাহ গতকাল ইসরাইল লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে। 

তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়; হিজবুল্লাহকে ইসরাইলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে লেবানন দখল করে ইসরাইলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। এসব হামলার জবাবে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। 

পরে লেবাননের হিজবুল্লাহও তাদের দেশ থেকে ইসরাইলে হামলা শুরু করে। এরপর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হলো ইসরায়েল কাৎজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের'এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনায় ছাত্রদের 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি

সংরক্ষিত নারী আসন : মনোনয়নপত্র তুলতে ঢাকায় বগুড়ার নেত্রীরা

বাদশা এমপি নির্বাচিত হওয়ায় বগুড়া বিএনপির শুকরিয়া দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

চিকিৎসাসেবার ‘হাব’ হবে উত্তরের জেলা নীলফামারী : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব