ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে তারা হারিয়েছে ৫ উইকেটে। আজ (শুক্রবার) চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে এদিন লঙ্কানদের দেওয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রান তাড়ায় দলীয় ১ রানেই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ওপেনার নাইম। পরে দ্বিতীয় উইকেটে জারিফ ও কাউসার ৬৮ রানের জুটি গড়েন।

কাউসার ৩০ রানে ফিরলেও অর্ধশতক তুলে নেন জারিফ। এরপর ৫১ বলে ৫১ রান করে আউট হন তিনি। দ্রুত রাকিবুলও ফিরে যান রানের খাতা খোলার আগে। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন আদ্রিত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আকাশের তোপে পড়ে শ্রীলঙ্কা। ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আকাশ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাত্নে। এছাড়া হিরুন মাথিশা ৩৭ রান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম