ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর

গরম পানিতে ড্রেসিং করলে কি হাঁস-মুরগি হারাম হয়ে যায়?

প্রশ্ন: হাঁস-মুরগি কিনে আমরা সাধারণত দোকানেই সেগুলোকে বিক্রেতাদের দিয়ে জবাই ও ড্রেসিং করাই। তারা অনেক সময় নাড়িভুড়ি বের না করেই ড্রেসিং করে। প্রশ্ন হলো, নাড়িভুড়ি বের না করে গরম পানিতে ড্রেসিং করলে কি হাঁস-মুরগি নাপাক হয়ে যায় এবং তা খাওয়া হারাম হয়ে যায়?

উত্তর: বর্তমানে আমাদের দেশের দোকানগুলোতে সাধারণত অল্প কিছুক্ষণ গরম পানিতে চুবিয়ে তারপর মেশিনে চামড়া থেকে পালক ছাড়ানোর জন্য দেওয়া হয়। এ পদ্ধতিতে হাঁস-মুরগি ড্রেসিং করা হলে তাতে ওই হাঁস-মুরগির গোশত খাওয়া নাজায়েজ বা মাকরুহ হবে না। কারণ এ পদ্ধতিতে হাঁস-মুরগি গরম পানিতে যতটুকু সময় চুবিয়ে রাখা হয়, ততটুকু সময়ে হাঁস-মুরগির পালকসমূহের গোড়া কিছুটা নরম হয়, হাঁস-মুরগির ভেতরের নাপাকির প্রভাব গোশতে পৌঁছে না।

যদিও ড্রেসিং করার আগে হাঁস-মুরগির নাড়িভুড়ি বের করে ফেলা সবচেয়ে নিরাপদ, তাহলে গোশতে নাপাকি পৌঁছার সম্ভাবনা থাকে না।

আরও পড়ুন

এ পদ্ধতিতে ড্রেসিংয়ের সময় হাঁস-মুরগি নাপাক পানিতে ডোবানো হলেও রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিলে পবিত্র হয়ে যাবে। নাপাক পানিতে চোবানোর কারণে ওই হাঁস বা মুরগি খাওয়া নাজায়েজ হবে না।

তবে যদি ড্রেসিংয়ের সময় হাঁস-মুরগি এত বেশি সময় উত্তপ্ত পানিতে ডুবিয়ে রাখা হয় যে হাস-মুরগির ভেতরের নাপাকীর প্রভাব ও গন্ধ গোশতের ভেতরে চলে যায়, তাহলে ওই হাস-মুরগির গোশত খাওয়া হারাম হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজান পর্যন্ত সেহরি খাওয়ার বিধান : শরীয়ত কী বলে?

৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে কাটতো নবী কারিম (সা.)-এর রমজান

বগুড়ার ধুনটে অবৈধ বালুমহাল নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে আগুন

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বোমা ও ককটেল উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই- সংসদ সদস্য মিলটন