ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৯ সকাল

‘শান্তিচুক্তি’ ভঙ্গ, ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

‘শান্তিচুক্তি’ ভঙ্গ, ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ , ছবি: সংগৃহীত।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

এ সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেন তারা।

আরও পড়ুন

এর আগে ২ ডিসেম্বর কলেজ দুইটির কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে গন্তব্য স্থানে যাচ্ছিল। যাওয়ার সময় বাসের ভিতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিতে আসলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশে সিজন সেরার পুরস্কার পেলেন রিশাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত, ইঙ্গিত সৌদিরও

দেশের সব দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জের কাজিপুরে ১৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

চার নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২