ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৭:৪৮ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়ন শেষ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া সংশোধন ও চূড়ান্তকরণের কাজ এখন প্রায় শেষ। শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিবেচনায় নেওয়া হচ্ছে। ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হলেও নিশ্চয়ন সম্পন্ন করেছেন ৯ হাজার ৩৮৮ জন। শিক্ষক প্রতিনিধিরা আশা করছেন, আগামী ১ জানুয়ারি থেকেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবার সচেতন থাকা প্রয়োজন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত রবিবার সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে রাজধানীর হাইকোর্ট–মৎস্য ভবন সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন এখনো চলছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মুয়াজ্জিন আটক

মিয়ানমারে পাচারের পথে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

১৯৩০ বনাম ২০২৬ : ১৩ থেকে ৪৮ দল, কতটা বদলে গেছে বিশ্বকাপ?

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে - এমপি মোশারফ হোসেন

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত