ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর

নতুন বছরে নতুন নতুন নাটকে অপূর্ব

অভিনেতা অপূর্ব।

বিনোদন ডেস্ক : ছোট পর্দার এখনকার অনেক অভিনেতাই অপূর্বকে দেখে অভিনয়ে এসেছেন। খুব অল্প বয়সে অল্প সময়ে অভিনয়ে নিজেকে মেলে ধরেছিলেন অপূর্ব। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলা নাটকের সবচাইতে দর্শকপ্রিয় ও সফল অভিনেতা। তার অগণিত ভক্ত তাকে নাটকের ‘রোমান্টিক কিং’ উপাধি দিয়েছেন।

তবে, রোমান্টিকের বাইরে অ্যাকশন, থ্রিলার ও কমেডি গল্পেও নিজেকে প্রমাণ করে চলেছেন এ তারকা। এরই মধ্যে সাত মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন চলতি বছরে আগস্টে। খানিক বিরতি দিয়ে কাজ শুরু করেছেন। তবে, গত তিন-চার মাস ধরে অপূর্ব ভক্তরা তার নতুন কাজ পাচ্ছেন না। এবার তার ভক্তদের জন্য সুখবর হলো- নতুন বছরে নানা চমক নিয়ে ফিরছেন এ তারকা।

আরও পড়ুন

বরাবরের মতোই বেশ বেছে কাজ করছেন অপূর্ব। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মাশরিকুল আলম পরিচালিত ‘তোমাকে চাই’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এটি দ্রতই প্রচারে আসবে। এর বাইরে নতুন বছর, ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে আরও প্রায় হাফ ডজন বড় আয়োজনের নাটকের কাজ রয়েছে অপূর্ব’র হাতে। এগুলোতে থাকছে নির্মাণ, কাস্টিংসহ বিভিন্ন দিক থেকে নানা চমকও। কাজগুলোও একে একে শুরু করবেন তিনি। এদিকে, নাটকের বাইরে ওটিটির কাজেও নতুন বছরে পাওয়া যাবে এ তারকাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা