ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০২:৩১ রাত

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

ছবি: সংগৃহীত, ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্ম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্র জানায়, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনের মাধ্যমে আমদানি হওয়ায় পরিবহন খরচ ও সময়ও কমবে।

আরও পড়ুন

এর আগে গত রোববার জ্বালানি সংকট নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই বৈঠকে আগামী চার মাসে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এরই অংশ হিসেবে ৫ হাজার টনের প্রথম চালানটি আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড