ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর

১২টি সিনেমার প্রস্তাব ফেরালেন কুসুম

অভিনেত্রী কুসুম

বিনোদন ডেস্কঃ এক সময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন আর তাকে সেভাবে পর্দায় পাওয়া যায় না। ‘শরতের জবা’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছিলেন, এরপর যেন আবার সেই চিরচেনা নীরবতা কুসুম শিকদারের। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন, ‘শরতের জবা’ মুক্তির পর ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সবকটিই ফিরিয়ে দেন নায়িকা।

কুসুম শিকদার বলেন, ‘সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে অবশ্যই কাজ করতে পারতাম। হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে, বা যাঁরা বানাচ্ছেন, তাঁরা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। আমার বিশ্বাস, ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। আর লেখা ধরলে তো আরো বেশি সময় লাগে। মনমতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করব। অভিনেত্রী মনে করেন, পর্দায় নিয়মিত থাকা নয়ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির: সভাপতি

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ