ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে।

আরও পড়ুন

আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচদিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান : আরাঘচি

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য

বেলাবতে ৪২০ লিটার ডিজেল জব্দ, বাবা-ছেলে গ্রেপ্তার

অ্যাপের মাধ্যমে পাম্পে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার