ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ দুপুর

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌর এ্যাডওয়ার্ড পার্কে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ১০ দিনব্যাপী এর মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজ বগুড়ার সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ।

আরও পড়ুন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপব্যবস্থাপক আবু হাশেম। মেলায় মোট ৭০টি স্টল স্থাপন করা হয়েছে। বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাগণ এই স্টলসমূহে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান