ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর

নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু ডোবায় মাছ ধরতে নামে। ওই সময় তারা পানিতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়।

আরও পড়ুন

খবর পাওয়ার পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

কক্সবাজারে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টির শঙ্কা

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

সব সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী