ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:২০ সকাল

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি, নিহত ৪

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি, নিহত ৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন নিহত হয়েছেন। তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল। শুক্রবার ৫ (ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। দুই দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে। পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ। 

এই গোলাগুলির ঘটনা আসে সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর। যদিও উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠক ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো।

আরও পড়ুন

পাকিস্তানের অভিযোগ,আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। খবর : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী