ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল

জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার: শফিকুর রহমান

আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নীতি ও নৈতিকতার পরিবর্তন ছাড়া শুধু আইন পরিবর্তন করে দেশ বদলানো যায় না।”

শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) আয়োজিত জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নার্সদের উদ্দেশে জামায়াত আমির বলেন,“আপনাদের কাজ মানুষের সেবা—এটাকে ইবাদত মনে করুন। জাতি যেন বুঝতে পারে, আপনারাই মানুষের সবচেয়ে কাছের মানুষ। যে ধর্ম মানুষকে কষ্ট দিতে শেখায়, তা ধর্ম নয়।”

আরও পড়ুন

নার্সদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন,“সরকারি–বেসরকারি চাকরির ব্যবধান কমাতে পারলে আর কাউকে ১০-১২ বছর অপেক্ষা করতে হবে না। ক্ষমতা পেলে বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানো হবে।”

সম্মেলনে এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুছ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আ. খালেক, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি সোহেল রানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শরিফুল ইসলাম ও মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি‘র ৮ প্লাটুন সদস্য নির্বাচনি মাঠে

শেরপুরে ফেলে যাওয়া ট্রাংকে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে, পিকআপ চালক আটক

রাইডো ইলেকট্রিক স্কুটারের শোরুম এখন রাজধানীর বসুন্ধরায়

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা