ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪১ দুপুর

বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে, সঙ্গে এলাকায় শান্তিও প্রতিষ্ঠিত হবে, এমনই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি। তারই অংশ হিসেবে ছাদখোলা গাড়িতে করে কোনাখালীতে গিয়েছিলেন তিনি। সেখানে এসব কথা জানান বিএনপি নেতা।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’

আরও পড়ুন

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা।

প্রচারণায় আর বাকি আছে এক দিন। তা শেষ করে আগামী ৭ই ডিসেম্বর (রোববার) তিনি রাজধানীতে ফিরে আসবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান

ঢাকার রাস্তায় কী বার্তা দিচ্ছে মি. গোল্ডেন বয়?

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

জামায়াতের জনতার ইশতেহার : রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

মিডিয়া ভালো কথাগুলো দেখায় না, কেটে কেটে দেখায় : নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা