ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর

পাবনার চাটমোহরে উপজেলা মহিলাদলের দুই নেত্রী গ্রেফতার

পাবনার চাটমোহরে উপজেলা মহিলাদলের দুই নেত্রী গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা মহিলাদলের দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্যশালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার(৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দা ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা(৪৫)।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে পৃথক অভিযানে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা