ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর

ট্রাম্পের সঙ্গে আন্তরিক কথোপকথনের দাবি মাদুরোর

ট্রাম্পের সঙ্গে আন্তরিক কথোপকথনের দাবি মাদুরোর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া ফোনালাপের কথা নিশ্চিত করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ১০ দিন আগেই কথা হয় মাদুরোর। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। মাদুরো জানান, তাদের কথোপকথন আন্তরিকতার সঙ্গেই হয়েছে। এ সময় সংকট নিরসনে সরাসরি আলোচনা হয় বলেও জানান তিনি। 

ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা থামাতে এই আলোচনা কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে, ট্রাম্পও ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন। তবে এড়িয়ে গেছেন বিশদ বিবরণ। হোয়াইট হাউসও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন

গত সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সেনাদের বিশের অধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হন ৮৩ জনের মতো। নিকোলা মাদুরোর বিরুদ্ধে সামরিক চাপের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন।    তথ্যসূত্র : আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

রায় পেছেলো চানখারপুলের ৬ হত্যা মামলার

ইভ্যালির স্বামী-স্ত্রী ফের গ্রেপ্তার

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

সরাসরি বিটিভিতে চানখারপুলে হত্যা মামলার রায় সম্প্রচারিত হবে 

জামায়াত আমিরের প্রত্যাশা: আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে