ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল

অবশেষে নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’

অবশেষে নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, ছবি: সংগৃহীত।

নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’। এছাড়াও ‘জনতার দল’ নামের আরেকটি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্তপূরণ করায় দল দুটিকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। 

ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা