ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল

বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

ছবি: সংগৃহীত, বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে বরখাস্ত, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও একজনকে আজীবনসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম সিন্ডিকেটের ৫৪৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শাস্তির মুখে পড়া শিক্ষকরা :

শিক্ষকের নাম বিভাগ অভিযোগের প্রকৃতি ও শাস্তি
অনীক কৃষ্ণ কর্মকার ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল শিক্ষক হওয়ার জন্য আবেদন যোগ্যতার ফলাফল না থাকা, শিক্ষার্থীদের সঙ্গে অশিক্ষকসুলভ আচরণ ও হুমকি। শাস্তি: ৩ বছরের জন্য সাময়িক বরখাস্ত ও ১০ বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে বিরত রাখা।
অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার পরিসংখ্যান এক ছাত্রীকে ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ। শাস্তি: বরখাস্ত।
সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ফাইন্যান্স একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ। শাস্তি: বরখাস্ত।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা :

আরও পড়ুন

ছাত্রত্ব বাতিল: ২ জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

স্থায়ী ও সাময়িক বহিষ্কার: ১ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ২ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সিন্ডিকেটের তারিখ থেকে উল্লিখিত সিদ্ধান্তগুলো কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হচ্ছে

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদ এমপি

বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অকেজো টয়লেট নিয়ে ক্ষুব্ধ মার্কিন রণতরীর ৫ হাজার নৌসেনা