ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৪ দুপুর

পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্য নজর কেড়েছেন। একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে একশর আগেই পাকিস্তানকে আটকে দিয়েছিল তারা। কিন্তু সেই রানও তাড়া করতে পারল না ব্যাটাররা। ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ।

কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

৮৯ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের ওভারে আউট হয়েছেন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক খেয়েছেন মাইমুনা নাহার স্বর্ণা মণি। পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিং রুমের পথে হাঁটেন ফারজানা ইয়াসমিন মেধা। তাতে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন

দলের বিপদে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল। তবে ৩৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। পরবর্তীতে সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতেই ৭৫ রানে অল আউট হয় স্বাগতিকরা।

পাকিস্তানের মেয়েদের হয়ে শাহার বানু তিনটি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নিয়েছেন দুইটি করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ