ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ দুপুর

অভিনেত্রী নেহা শর্মাকে ইডিতে তলব

অভিনেত্রী নেহা শর্মাকে ইডিতে তলব, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মাকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দিয়েছেন অভিনেত্রী। নেহাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কিছু জানানো হয়নি। 

নেহা প্রথম নন, এর আগে বলিউডের একাধিক তারকাকে সমন পাঠানো হয়েছিল অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার সূত্রে। সমন পাঠানো হয়েছিল বলিউড থেকে টলিউডের অভিনেতা-অভিনেত্রী, প্রাক্তন খেলোয়াড় থেকে নেটপ্রভাবী,একের পর এক খ্যাতনামী এবং পরিচিত মুখকে। ঠিক কোন কোন বেটিং অ্যাপের জন্য ইডির সমন পাচ্ছেন তারকারা? তার সব ক’টির নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে এ পর্যন্ত দুটো অ্যাপের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন

একটি রামি, অন্যটি ওয়ানএক্স বেট। উল্লিখিত প্রথম অ্যাপটির জন্য বিপাকে পড়েছেন দক্ষিণ ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও কুশীলব। দ্বিতীয়টির জন্য ইডির ডাক পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধবন, রবিন উথাপ্পা, সুরেশ রায়না থেকে টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা। ‘ওয়ানএক্স বেট’ নামক অনলাইন বেটিং অ্যাপটিকে আরও কয়েকটি অ্যাপের সঙ্গে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ওই অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির তারকারা। যার ফলে তৈরি হয়েছে বিতর্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা