ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৫ সকাল

৭ ডিসেম্বরের পর তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

৭ ডিসেম্বরের পর তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল, ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) আগামী ৭ ডিসেম্বর (রোববার) কমিশন সভায় বসতে যাচ্ছে। এই সভার পরই যেকোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান। দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন এরইমধ্যে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সুযোগ পাবেন। তফসিলের মাধ্যমেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২