ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর

নাইজেরিয়ায় নববধূসহ ১৪ জনকে অপহরণ

নাইজেরিয়ায় নববধূসহ ১৪ জনকে অপহরণ, ছবি: প্রতিকী ।

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাতের অন্ধকারে ১৩ নারী ও এক নবজাতককে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা। পশ্চিম আফ্রিকার এই দেশে সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত ধারাবাহিক গণ-অপহরণের সর্বশেষ ঘটনা এটি। বার্তাসংস্থা এএফপিকে এক স্থানীয় বাসিন্দা জানান, শনিবার (২৯ নভেম্বর) রাত থেকে রোববার (৩০ নভেম্বর) ভোরের মধ্যে সোকোতো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ ও তার ১০ জন ব্রাইডসমেডসহ মোট ১৪ জনকে অপহরণ করা হয়েছে। 

নাইজেরিয়ার একটি গোয়েন্দা প্রতিবেদনে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছে এএফপি। প্রতিবেদনে বলা হয়, ‘নভেম্বরে সোকোতোতে ডাকাতচক্রের অপহরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।’ প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রতিবেশী কয়েকটি অঙ্গরাজ্য ডাকাতদের সঙ্গে কার্যক্রম বন্ধের জন্য যে সমঝোতা করার চেষ্টা করেছে, সেটিও অপহরণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। এর আগে, গত সপ্তাহে হামলাকারীরা কেব্বি অঙ্গরাজ্য থেকে ২৫ জন শিক্ষার্থী এবং নাইজার অঙ্গরাজ্য থেকে আরও তিন শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায়।কেব্বির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে নাইজারে অপহৃতদের সন্ধান এখনো চলছে। তথ্যসূত্র : আল জাজিরা

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী