ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫১ সকাল

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পাঁচজনেরও বেশি।

এক প্রতিবেদনে দৈনিক অবজারভার জানিয়েছে, দুটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

আরও পড়ুন

হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেফতারের পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এ হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২