ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:০৫ দুপুর

পাবনার সুজানগরে রিভলবারসহ জনতার হাতে দুই যুবক আটক

পাবনার সুজানগরে রিভলবারসহ জনতার হাতে দুই যুবক আটক

সুজানগর (পাবনা) প্রতিনিধি : সুজানগরে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আজ রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার হাসামপুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ওই দুই যুবক হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মুক্তার হোসেন সরদারের ছেলে ফারদিন সরদার (২৫) ও টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার (২৫)। পরে তাদের সুজানগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আজ রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক  হাসামপুর এলাকার চরাঞ্চলের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে নেয়। এসময় এলাকাবাসী বাধা দিলে তারা সশস্ত্র অবস্থায় চড়াও হয়। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটক করে।

আরও পড়ুন

এসময় তাদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে সুজানগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মরদেহ উদ্ধার

হানিফ সংকেতের 'ইত্যাদি'র ঈদ বিশেষ পর্ব আজ

দর্শক চাহিদায় বাড়ল দম’র শো