ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মার্চ, ২০২৬, ০৪:২২ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। 
 
আজ রোবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের (কদমকুড়ি-পেংহাজকি)  আঞ্চলিক সড়কের ধুন্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত উৎসব উপজেলার  বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্রের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোবিবার দুপুরে উৎসব বাড়ি থেকে সাইকেল নিয়ে পাশের বনকুড়ইল গ্রামে হরিবাসরে যোগ দিতে রওনা হয়। পথিমধ্যে ধুন্দার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক শামস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী