ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর

আগুন নিয়ে ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে দগ্ধ আল-আমিন, নেওয়া হলো ঢাকায়

আগুন নিয়ে ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে দগ্ধ আল-আমিন, নেওয়া হলো ঢাকায়

বিনোদন ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করছিলেন আল-আমিন। কনটেন্টের অংশ হিসেবে তিনি পানিতে পেট্রল ঢালেন। তবে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে ফেলায় আগুন একসময় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায়। মুহূর্তেই তার শরীর দগ্ধ হতে শুরু করে।

তার সহকারীরা জানান, আগুনের তীব্রতা বুঝতে পেরে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন। তারপরও রক্ষা পাননি। শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন।

আরও পড়ুন

বারডেম হাসপাতালের সিসিইউতে এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।

আল-আমীনের সহকারী সুবল চন্দ্র অধিকারী বলেন, “ওনার অবস্থা খুবই খারাপ। দেশবাসীর কাছে দোয়া চাই। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সবাই সোশ্যাল মিডিয়ায় তার জন্য দোয়া করছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা