ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:৪১ সকাল

তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরলেন শামীম

তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরলেন শামীম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাদ পড়েছিলেন ব্যাটার শামীম হোসেন। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে তাকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায়। বামহাতি ব্যাটার শামীম বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন।

শামীমকে বাদ দেওয়ার পর অবশ্য অধিনায়ক লিটন দাস ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। জানান, দল নির্বাচনে তার প্রভাবহীনতার কথা। সেই ঘটনার পর শামীমকে আবার দলে ফেরানো হয়েছে। অবশ্য বাদ পড়েননি কেউ। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার। 

আরও পড়ুন

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন, শামীম হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং