ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় অনুপস্থিত দুই মেয়ে

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় অনুপস্থিত দুই মেয়ে

বিনোদন ডেস্কঃ গত ২৪ নভেম্বর মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তার মৃত্যুর খবর ছিল গোপন। পরে বৃহস্পতিবার অভিনেতার দুই ছেলে সানি ও ববি দেওলের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তার দুই মেয়ে অহনা ও এশা দেওল। 
 
সানি-ববির আয়োজন করা স্মরণসভায় উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তারকারা। উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সানি-ববির দুই বোন অজিতা ও বিজয়েতাও ছিলেন। তবে হেমা মালিনীর অনুপস্থিতি উঠে আসে চর্চায়। যদিও পরে গোবিন্দ-পত্নী সুনীতা আহুজা জানান, হেমা মালিনী তার বাড়িতে আলাদা করে ধর্মেন্দ্রের জন্য পূজা ও গীতাপাঠের ব্যবস্থা করেছেন। 
 
 
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বিয়ের পর থেকেই তাদের সম্পর্ককে নিয়ে নানা আলোচনা ছিল। দীর্ঘদিন ধরে অভিনেতার পাঞ্জাবের বাড়িতে হেমার যাতায়াত ছিল না বলেও ভারতীয় সংবাদমাধ্যম উল্লেখ করেছে। জীবনের শেষ সময় ধর্মেন্দ্র মূলত প্রথম স্ত্রীর সঙ্গে থাকলেও মাঝেমধ্যে হেমা মালিনীর সঙ্গেও সময় কাটাতেন।
 
 
হেমা মালিনী আগেও জানিয়েছেন, কারও জীবনে অশান্তির কারণ হতে চান না তিনি। তার উপস্থিতিতে পরিবারে অস্বস্তি তৈরি হলে তিনি সরে দাঁড়ান- এমন কথাও বিভিন্ন সময়ে বলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা 

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না: নাসীরুদ্দিন পাটওয়ারী

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন