ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর

পাবনার সুজানগরে অবাধে চিনি মিশ্রিত ভেজাল খেজুরের পাটালী বিক্রি

পাবনার সুজানগরে অবাধে চিনি মিশ্রিত ভেজাল খেজুরের পাটালী বিক্রি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : শীতের মৌসুম শুরু হলেও পাবনার সুজানগরের কোথাও তেমন খেজুরের রস সংগ্রহ শুরু হয়নি। তাছাড়া উপজেলার কোথাও তেমন খেজুর গাছ নেই। অথচ সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাটবাজারে দেদারছে বিক্রি হচ্ছে ভেজাল খেজুরের পাটালী। আর ওই ভেজাল পাটালী কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা।

শীত মৌসুমে খেজুরের পাটালী দিয়ে দুধ ভেজানো চিতই পিঠা এবং মিষ্টি ব্যবসায়ীদের সন্দেশ তৈরিতে খেজুরের পাটালীর বেশ চাহিদা রয়েছে। এদিকে সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক অসাধু পাটালী ব্যবসায়ী ও গাছি রয়েছে।

যারা চিনির মধ্যে খেজুর রসের ফ্লেবার মিশিয়ে ভেজাল পাটালী তৈরি করে অবাধে বিক্রি করেন। সেই সাথে পাটালীর রং উজ্জ্বল করতে এবং সুগন্ধ ছড়াতে চিনির রসের মধ্যে মেশানো হয় এক ধরনের কেমিক্যাল।

আরও পড়ুন

উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ বলেন, বর্তমান বাজারে ১ কেজি চিনির দাম ৯০ থেকে ৯৫ টাকা। আর ১ কেজি চিনি মিশ্রিত ভেজাল পাটালীর দাম ২৫০ থেকে ৩০০ টাকা। চিনির চেয়ে পাটালীর দাম প্রতিকেজিতে ১৫০ থেকে ২০০ টাকা বেশি। ফলে ওই সকল গাছি ও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় চিনির মধ্যে খেজুর রসের ফ্লেবার মিশিয়ে ভেজাল পাটালী তৈরি করে স্থানীয় হাটবাজারে বিক্রি করেন।

এছাড়া, ভেজাল পাটালী শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা  ডা. মো. ওয়াসীম খান। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভেজাল পাটালী ব্যবসায়ী ও গাছিদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মরদেহ উদ্ধার

হানিফ সংকেতের 'ইত্যাদি'র ঈদ বিশেষ পর্ব আজ

দর্শক চাহিদায় বাড়ল দম’র শো

আইনি বিপাকে নোরা ফাতেহি

কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৫