ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৫:১৮ বিকাল

বগুড়ার শেরপুরের পল্লীতে একই গ্রামে তিনটি খড়ের পালায় আগুন

বগুড়ার শেরপুরের পল্লীতে একই গ্রামে তিনটি খড়ের পালায় আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের পল্লীতে রাতের আধাঁরে একই গ্রামে তিনটি খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামে। এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আব্দুল করিম শেখের ছেলে সোহাগ শেখ, মৃত মফিজ শেখের ছেলে আবু তাহের ও মৃত মোহাম্মদ আলীর ছেলে হেলাল শেখের খড়ের পালায় রাতের কোন এক সময় দুর্বৃত্তরা আগুন দিলে খড়গুলো পুড়ে যায়।

এলাকাবাসি আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও খড়গুলো পোড়ার হাত থেকে রক্ষা করতে পারেনি। এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানান, বর্তমানে খড়ের চাহিদা বেশি থাকায় দামও বেশি, তাদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের